বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

>> দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

>> ঈশা আর ফিরবে না, মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা

>> তিস্তার ভাঙনে উত্তরের পাঁচ জেলা বিপর্যস্ত, সাত দিনে বিলীন ৩৮৬ ঘরবাড়ি

>> নন্দীগ্রামে বিজেপির প্রার্থী নিহত শুভেন্দুর ব্যক্তিগত সহকারীর মা

>> সিটিজেনস ব্যাংকে চালু হলো ইসলামিক ব্যাংকিং সেবা

>> ভারতের বিপক্ষে টানা হারের রেকর্ড থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আফগানিস্তান

আপনি পড়ছেন : রাজনীতি

আমার ওপর ডিম ছুড়েছে, হামলা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


ডেস্ক রিপোর্ট ২৭ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৫৩
আমার ওপর ডিম ছুড়েছে, হামলা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি:সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের পাশাপাশি হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। 

মঙ্গলবার দুপুরে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গেলে সেখানে তিনি এই হামলার শিকার হন।জানা গেছে, তিনি সকাল থেকে শান্তিনগর এলাকায় তার নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গেলে তাকে সেখানে ডিম নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে তার ওপর হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক হলে তিনি দুপুর দেড়টার কিছু আগে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাটোয়ারী। 

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আজকে আমার ওপরে ডিম ছুঁড়েছে। অ্যাটাক করেছে। আমরা আশা করব যে, এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারার ভয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।’ 

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাসের উদ্দেশ্যে বলেন, ‘মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। হাবিবুল্লাহ কলেজ মাঠে যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে- জনগণকে বলবো, ১২ তারিখে হ্যাঁ ভোটে রায় দিন। শাপলা কলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে গণজোয়ার করে নতুন নামে বাংলাদেশ গঠন করুন।’

তিনি আরও বলেন, ‘হাবিবুল্লাহ কলেজে দলীয় গুন্ডাদের কলেজ থেকে বের করে দেওয়ার জন্য প্রশাসনকে বলব। সারা বাংলাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের যেসব গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবেই। আমি জনগণের কাছে বিচার রাখলাম। আমি কিচ্ছু বলব না। আমি বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম। জনগণের সামনে বিচার রাখলাম। আপনাদের কাছে রিকুয়েস্ট। 

এ দিন দুপুর ২টায় ডিম নিক্ষেপের প্রতিবাদে ফকিরাপুলে থাকা দলটির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিকেল চারটায় বিক্ষোভ মিছিলের ডাক দেন নাসির উদ্দিন পাটোয়ারী।