শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

আপনি পড়ছেন : রাজনীতি

এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ডেস্ক রিপোর্ট ১৮ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১৬
এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ঝিগাতলা পুরাতন কাঁচা বাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আক্তার রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনার নেপথ্যে রয়েছে সাইবার বুলিংয়ের শিকার হয়েও পুলিশের সহায়তা না পাওয়া। এমন দাবি জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের। 
 
‎বৃহস্পতিবার সকালে ঝিগাতলা পুরাতন কাঁচাবাজার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়।
 
‎জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের দাবি, গত নভেম্বরে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে এক নারী আওয়ামী লীগ দাবি করে কথা বলে। ওই ঘটনায় জান্নাত আক্তার রুমী সেই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পর থেকে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমসহ মোবাইল ফোনে সাইবার বুলিং, ধর্ষণ ও হুমকির শিকার হচ্ছিলেন। 

‎তাদের দাবি, সর্বশেষ গত এক মাস যাবৎ এ ঘটনা নিয়ে তার সহপাঠীরা সাধ্যমতো চেষ্টা করেছে রুমীর পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। 

‎নিহতের খালাতো ভাই সোয়েইব হোসেন জানান, জান্নাত আরা রুমী ঢাকায় ওই ছাত্রী হোস্টেলে একাই থাকতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। তারা দুজনই নওগাঁয়ের গ্রামের বাড়িতে বসবাস করে। রুমী একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করত। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে সক্রিয়ভাবে অংশ নেয়। পরে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়।
 
‎এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ঝিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
‎হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, সকালে হোস্টেলের কাজের বুয়া রুমের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে হোস্টেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।