রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : রাজনীতি

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার


ডেস্ক রিপোর্ট ১১ নভেম্বর ২০২৫, বিকাল ৪:০৪
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি:সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সাব্বির আহমেদ নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সাব্বির আহমেদ মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ। তিনি জানান, সাব্বির আহমেদসহ আরও তিন-চারজন ওই বাসায় থাকতেন। সকালে সবাই কাজে বের হওয়ার সময় সাব্বিরের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে সাব্বিরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান।

দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কাজী রফিক আহমেদ আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল প্রাথমিক তদন্ত শুরু করেছে।