বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইনফান্তিনোর পাশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জানালেন সমর্থনের কারণ

>> প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে

>> সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল, নানা বিষয়ে বিতর্কের আভাস

>> বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

>> দীপু মনির ভাইয়ের ‘টিপুনগরের’ ঘের থেকে পুলিশের মাছ বিক্রি, তদন্ত কমিটি

>> ‘সরকার ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের ঢালাও মন্তব্য: রুহুল কবির রিজভী

>> মহানবী (সা.)-এর শুভাগমন ও ওফাত

>> ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

>> বিমানে হঠাৎ অসুস্থ নারী যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

>> দি মারিয়ার হাজার ম্যাচের মাইলফলকে পূর্বসূরি দুই আর্জেন্টাইন কে?

আপনি পড়ছেন : রাজনীতি

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ


ডেস্ক রিপোর্ট ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৩
রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
ছবি:সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।

আজ বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে সাতটি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

জামায়াতে ইসলামী ছাড়াও সাত দলের মধ্যে রয়েছে- ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
 
খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন। 
 
এদিকে একই সময়, একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।