শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করার অভিযোগ আযাদের

>> বরগুনার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

>> শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২

>> সাংবাদিক-পুলিশকে মারধরের হুমকির অভিযোগে ছাত্রদল কর্মী আটক

>> এনসিপির রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন, যুক্ত হলেন নতুন মুখ

>> গভীর রাতে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

>> সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জানালেন শামা ওবায়েদ

>> ৩৭ হাজার টাকা বেতনে চাকরি, শতকোটি টাকার সম্পদের অভিযোগ সাভারের সাবেক ইউপি সচিব মহাসিনের বিরুদ্ধে

>> বিএনপি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনে আগ্রহী, অভিযোগ জাগপার

>> দুর্গার সাজে ছবি পোস্ট, ধর্ম ও মানুষের আচরণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

আপনি পড়ছেন : রাজনীতি

রাজপথে পিআর আদায় করা যাবে না, আলোচনার টেবিলে আসতে হবে:সালাহউদ্দিন


খায়রুন নাহার ১৭ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩২
রাজপথে পিআর আদায় করা যাবে না, আলোচনার টেবিলে আসতে হবে:সালাহউদ্দিন
ছবি:সংগৃহীত

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে রাজপথে আন্দোলন না করে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন,কারও রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে এমন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে বক্তব্য জনগনের সামনে তুলে ধরতে পারে আন্দোলনের কর্মসূচী দিতে পারে।সেটার বিপক্ষে আমরাও আমাদের বক্তব্য তুলে ধরে রাজপথে বক্তব্য দিতে পারি।

রাজপথে কে কয়টা বক্তব্য দিল মিছিল দিল তার উপর ভিত্তি করে পিআর নির্ধারিত হবে না।এন্ড অফ দ্যা ডে জনগণ নির্ধারণ করবে কোন পদ্ধতিতে র্নিবাচন হবে। রাজপথে তো পিআর আদায় করা যাবে না, আলোচনার টেবিলে আসতে হবে।এটি আলোচনা করে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা।’

পিআররের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে ও ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজোরিটির ভিত্তিতে সরকার গঠন করার মত মেজোরিটি পাওয়া যায় না।