শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

আপনি পড়ছেন : রাজনীতি

জামায়াতের ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা


ডেস্ক রিপোর্ট ১৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:২২
জামায়াতের ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
ছবি:সংগৃহীত

জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি ঘোষণা করা হয়। 

জামায়তে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হয়।

তাহের আরও জানান, নিম্নের দফাগুলো তারা ঘোষনা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা হবে শুধু যদি জুলাই জাতীয় সনদ ভিত্তিতে নির্বাচন হয়। জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রতিটি দল ও প্রার্থীকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান হবে। স্বৈরাচারের সহায়ক হিসাবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ ও অন্যান্য নেতারা।

তাহের বলেন, দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ এই পিআর পদ্ধতির দাবি ও চলমান আন্দোলনের সঙ্গে একমত হয়েছেন। তিনি মনে করেন, জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলন ছাড়া বিকল্প নেই।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর  সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলটি।