রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

আপনি পড়ছেন : রাজনীতি

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ


ডেস্ক রিপোর্ট ১০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৩৪
ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই এগুলো স্বাভাবিক।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। তবে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি তিনি শুভকামনা জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন।

ডাকসু-চাকসু প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানকার বিজয়ীদের কেউ কেউ পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন। আবার অনেকেই এখনও সংগ্রাম করে চলেছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির বাস্তব চিত্র, যাকে তিনি ‘পোস্টমর্টেম’ বলে উল্লেখ করেন।

ডাকসু নির্বাচনের প্রভাব নিয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছাড়া ডাকসুর নির্বাচিত নেতারা জাতীয় রাজনীতিতে খুব একটা এগোতে পারেননি। তাই ছাত্র রাজনীতির সঙ্গে বৃহৎ রাজনীতির সংযোগ থাকা জরুরি বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের অনেকটাই এসেছে ছাত্র আন্দোলনের মাধ্যমেই। ছাত্র সংসদ ও ছাত্র রাজনীতির মাধ্যমেই পরিবর্তনগুলো সম্ভব হয়েছে।তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি বিগত ফ্যাসিবাদী গোষ্ঠী নজির সৃষ্টি করে গেছে।আমরা এমন ছাত্র রাজনীতি চাই যার মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক, সাম্যভিত্তিক,সুশাসন ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে।