মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাজিলের ম্যাচ আয়োজনে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

>> দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর এক ডিনার পার্টির গল্প

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

>> মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জোর বাংলাদেশের

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

আপনি পড়ছেন : রাজনীতি

এ বিজয় ব্যক্তিগত বিজয় নয়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়: এস এম ফরহাদ


ডেস্ক রিপোর্ট ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:০৩
এ বিজয় ব্যক্তিগত বিজয় নয়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়: এস এম ফরহাদ
ছবি:সংগৃহীত

জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। বুধবার  সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসএম ফরহাদ বলেন, ‘নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন। তাই আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই- আমার কাছ থেকে কোনো খেয়ানত হবে না।’

তিনি বলেন, ‘জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। আমি যদি কোনো ভুল করি, তাহলে শিক্ষার্থীরাই আমাকে সংশোধন করবেন।’

ফরহাদ বলেন, ‘কোনো বিজয় র‌্যালি করতে চাচ্ছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

এর আগে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যত জন শহীদ হয়েছেন সকল শহীদদের স্মরণ করছি।

ঘোষিত ফল অনুযায়ী, এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, আর প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।