রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপনি পড়ছেন : রাজনীতি

তারেক রহমানের ফেরার দিনই বিএনপির নির্বাচনের অর্ধেক কাজ শেষ হবে: সালাহউদ্দিন আহমেদ


খায়রুন নাহার ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:০৭
তারেক রহমানের ফেরার দিনই বিএনপির নির্বাচনের অর্ধেক কাজ শেষ হবে: সালাহউদ্দিন আহমেদ
ছবি:সংগৃহীত

অতিশীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তাঁর দেশে ফেরার মধ্য দিয়েই বিএনপির পক্ষ থেকে নির্বাচনের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভায় রবিবার তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে বলে মনে করি।শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।

এছাড়া রাস্তা ঘাটে জনগণের ভোগান্তি যেন কম হয় এজন্য আগের মত মিছিল ও সভার আয়োজনও করা হচ্ছে না।তাই তারেক রহমান দেশে আসলে প্রচারণাও হয়ে যাবে বলে মনে করেন তিনি।

রমজান শুরু হওয়ার সপ্তাখানেক আগে বা তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া নির্বাচনে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়ে তিনি বলেন, যেসব বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়নি তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার না হয় নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।


সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক ময়দানে থাকি অথবা না থাকি তবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি।