রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

>> রাজাউল্লাহর ৮১ রানে ফ্লাইট মিস সাইমের, প্লে-অফ থেকেও ছিটকে গেল জ্যামাইকা

>> আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাককে দায়ী করলেন না ঐশ্বরিয়া লক্ষ্মী

>> যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই মাত্র ১৪ দিনের তেল আছে?

>> হুতিদের শক্তি কোথায়, বিপুল ব্যয় করেও কেন পিছু হটেছিল যুক্তরাষ্ট্র

>> আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

>> নবীজি (সা.)-এর দ্বিতীয় শাম সফর: খাদিজা (রা.)-এর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা

>> দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

>> বাসে উঠে ডাকাতের কবলে, ছুরি ধরে চাওয়া হলো ৫ লাখ টাকা

>> হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমল, আপত্তি কোল্ড স্টোরেজ মালিকদের

আপনি পড়ছেন : রাজনীতি

জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ২৮ আগস্ট ২০২৫, বিকাল ৩:৪৪
জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা
ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ প্যানেল ঘোষণা করেন।

সহ সভাপতি (ভিপি) পদে মনোনয়ন দেওয়া হয়েছে মো. শেখ সাদী হাসানকে। সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখী ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে (পুরুষ) মো. সাজ্জাদুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক এজিএস (নারী) আঞ্জুমান আর ইকরা।

বৃহস্পতিবার বেলা সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। সেখানে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ—সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

প্যানেলে সম্পাদক পদের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক পদে আবিদুর রহমান, সহ—সাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন পদে তাওহিদুর রহমান খাঁন, সহ—সমাজসেবা (পুরুষ) পদে শাকিল সর্দার, সহ—সমাজসেবা (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ—ক্রীড়া (পুরুষ) পদে রুহুল আমিন সুইট, সহ—ক্রীড়া (নারী) পদে মোছাঃ শাহানাজ পারভীন শানু, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মোঃ মমিনুল ইসলাম।

সম্পাদক পদ ছাড়াও ৬ টি সদস্য পদে রয়েছে ছাত্রদলের প্রার্থী। তারা হলেন-  কার্যকরী সদস্য (নারী) পদে সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম। কার্যকরী সদস্য (পুরুষ) পদে হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।