সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

>> মানিকগঞ্জে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ

>> সহপাঠীর বাবার বিরুদ্ধে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ঘরের মেঝেতে মরদেহ পুঁতে রাখার দাবি

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

আপনি পড়ছেন : রাজনীতি

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত


ডেস্ক রিপোর্ট ১০ আগস্ট ২০২৫, রাত ৮:২২
সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত
ছবি:সংগৃহীত

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চায় বলে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। সেইসঙ্গে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রবিবার  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনে ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে।

জামায়াতের এ নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা, সংসদে একটা পরশন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউস বোথ। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।এর আগে কুমিল্লা-১১ আসন আগের মতো রাখার দাবিতে তিনি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।