মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

>> টেসলা-মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে বেশি শুল্ক-কর

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

আপনি পড়ছেন : রাজনীতি

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইএসির সঙ্গে বৈঠকে এনসিপি


ডেস্ক রিপোর্ট ৩০ জুলাই ২০২৫, বিকাল ৩:১০
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইএসির সঙ্গে বৈঠকে এনসিপি
ছবি:সংগৃহীত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার নির্বাচন কমিশনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেলে এনসিপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার ছাড়াও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এনসিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে থাকছেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

দলটি জানায়, তারা প্রবাসীদের নাগরিক অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের সামনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে। একইসঙ্গে ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে।