সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : রাজনীতি

ইসলাম পালনের ন্যূনতম অধিকার আ.লীগ বাংলার মানুষকে দেয়নি: আখতার


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬:১১
ইসলাম পালনের ন্যূনতম অধিকার আ.লীগ বাংলার মানুষকে দেয়নি: আখতার
জামায়াতের সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি:সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকার তাদের ১৬ বছরের শাসনামলে বাংলার মানুষকে ইসলাম পালনের ন্যূনতম অধিকার দিতে চায়নি বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। 

তিনি বলেন,এই দেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না।


শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।


তিনি বলেন, ‘এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে, জুলাই গণঅভ্যুত্থানে এটা আমাদের প্রত্যাশা।’

আখতার বলেন, ‘বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসররা যে অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় আনা না হয়, তাহলে চব্বিশের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।’

তিনি বলেন, ‘আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, এ জন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

নির্বাচনের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি প্রণয়ন করার দাবি জানিয়ে আখতার হোসেন আরও বলেন, ‘যারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। এই প্রতারণা মানুষ আর মেনে নেবে না।’