রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

>> আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ, তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

>> ৬ কার্গো এলএনজি কিনবে সরকার, ক্রয় প্রস্তাবে অনুমোদন

>> জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

>> ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৯

>> ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

>> সৌদি আরবের বিরুদ্ধে প্রচারযুদ্ধে এপস্টিনের নথি ব্যবহার করছে হুতিরা

আপনি পড়ছেন : রাজনীতি

অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬:০৩
অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির
ছবি:সংগৃহীত

জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি পরে বসে বসে বক্তব্য দিয়েছেন।

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বক্তব্য দিতে উঠেন। এ সময় গরমের কারণে তিনি অসুস্থ বোধ করেন। তখন তিনি মাথার টুপি খুলে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি নিচে পড়ে যান।

পরে নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চেই শুয়ে দেন। তখন মাইক থেকে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত আমির অসুস্থ হয়ে পড়ায় ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন তার জন্য কথা বলা ঠিক হবে না। তবে সঙ্গে সঙ্গে জামায়াত আমির বসে থাকা অবস্থাতেই বক্তব্য শুরু করেন।

এ সময় তিনি জানান, যত অসুস্থতাই হোক তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে যাবেন। হায়াত-মওতের মালিক আল্লাহ। নেতাদের অনেকেই তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। তবে তিনি জানান, আল্লাহর যা ফায়সালা তাই হবে। এর বাইরে কিছু হবে না। 

এর আগে বক্তব্যের শুরুতে তিনি বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে, এখানে এসে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব।

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে সমাবেশের কার্যক্রম সকাল থেকেই চলে। সারাদেশে থেকে লাখ লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। জামায়াত নেতারা ছাড়াও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় জামায়াতের জাতীয় সমাবেশ।