শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

আপনি পড়ছেন : রাজনীতি

জামায়াতের ৭ দফার প্রতি সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশের


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৯
জামায়াতের ৭ দফার প্রতি সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশের
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।


তিনি বলেন, ‘জামায়াতের দাওয়াত আমরা গ্রহণ করেছি। আমাদের আমির সফরে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আমি এসেছি। আমরা ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ গঠনের কাজ করে যাচ্ছি।’

সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। ঢাকামুখী এ ঢল ছড়িয়ে পড়ে পুরো উদ্যানে। জামায়াতের পক্ষ থেকে ডানপন্থি ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলসমূহকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ একাধিক দল এতে প্রতিনিধিত্ব করে।