মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

আপনি পড়ছেন : রাজনীতি

‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের


Desk Report ৬ জুলাই ২০২৫, রাত ৮:৩৯
‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ছবি:সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে যেনতেন নির্বাচন জামায়াত চায় না বলে জানিয়েছেন তিনি।

রবিবার বিকেলে রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র‍্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।


আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের দলের কোনো আপত্তি নেই। কিন্তু যেনতেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, যেনতেন নির্বাচন চাই না বলতে নির্বাচন চাই না- বিষয়টা এমন নয়। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন নির্বাচন যদি কেউ চান, আমরা তাদেরও চাই না। কারণ এমন নির্বাচন যারা করেছিল তাদের আমরা বিতাড়িত করেছি।

মতানৈক্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মাঝে মতানৈক্য থাকবেই। আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের বদলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, এটা আমাদের দলীয় এজেন্ডা। এর মানে নির্বাচন বানচাল নয়।

একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্বরা বক্তব্য দেন।