শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : রাজনীতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা


Desk Report ২৮ জুন ২০২৫, দুপুর ২:১৩
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
ছবি:সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্মসূচি ঘোষণার সময় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জানা গেছে, ঘোষিত কর্মসূচিতে সরকারবিরোধী রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এ কর্মসূচিকে ঘিরে দলটির মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর এমন সক্রিয় ঘোষণাপত্র আগামী দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিতে পারে।