মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : রাজনীতি

ইসিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ দিন


Desk Report ২২ জুন ২০২৫, সকাল ১১:৩৮
ইসিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ দিন
ছবি:সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে রবিবার। বিকেল ৫টা পর্যন্ত দলগুলো আবেদন জমা দিতে পারবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানান, নিবন্ধনের জন্য এ পর্যন্ত প্রায় ১০০টি দল আবেদন করেছে। এর মধ্যে আরও কয়েকটি দল আজ শেষ দিনে আবেদন জমা দেবে বলে জানা গেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা প্রায় দেড় মাস বাড়ানো হয়েছিল।

আইন অনুযায়ী, রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি এবং ১০০টি উপজেলা বা সমমানের কমিটি থাকতে হবে। এ ছাড়া দলটির কোনো প্রার্থী পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে, অথবা জাতীয় নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে নিবন্ধনের যোগ্যতা অর্জন করে।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা ৫০। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলনসহ কয়েকটি দল নিবন্ধন লাভ করে। বেশিরভাগ দলই আবেদন করার কয়েক বছর পর আদালতের নির্দেশে নিবন্ধন পায়।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে দল নিবন্ধনের পদ্ধতি চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও নানা কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে ইসি। এসব দল হলো: জামায়াতে ইসলামী, বাংলাদেশ ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।

সাম্প্রতিক এক আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও নির্বাচন কমিশন এখনো সে বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।