মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : রাজনীতি

দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া নিয়ে আশাবাদী জামায়াত


Desk Report ২ জুন ২০২৫, সন্ধ্যা ৭:৫৩
দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া নিয়ে আশাবাদী জামায়াত
ছবি:সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।

বৈঠকের পর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠকে ব্যাপারে সিইসির কাছ থেকে পজিটিভ রেসপন্স জানানো হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো।

তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয়, আমরা তা বলেছি।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল, সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল, তা ফিরে পেয়েছি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয়ে নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের এ বিষয়ে পচিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এ বিষয়টি কার্যকর করা হবে জানানো হয়েছে। আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, আমরা তা ফিরে পেতে চাই।

প্রতীকের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে, সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি। কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে, দাঁড়িপাল্লা প্রতীকই আমরা ফিরে পাবো।