মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : রাজনীতি

হেফাজতে ইসলামের মহাসমাবেশ

ব্ল্যাসফেমি আইন চালুর দাবি মুফতি আব্বাসীর


স্টাফ রিপোর্টার
ব্ল্যাসফেমি আইন চালুর দাবি মুফতি আব্বাসীর
ছবি:সংগৃহীত

ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্ল্যাসফেমি আইন পাস করার দাবি জানিয়েছেন, ইসলামী বক্তা ও জৌনপুরের পীর মুফতি ড. সাইয়্যেদ এনায়েত উল্লাহ আব্বাসী। শনিবার (৩ মে) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। 

একইসঙ্গে তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করেন।


এদিন নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল’; ‘সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল’; ‘ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার’; ‘শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার’ এবং ‘ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের’ দাবিতে ঢাকায় এই মহাসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সমাবেশে মুফতি আব্বাসী বলেন, ‘এই সরকার নারী কমিশন করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দিয়ে স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, তবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘৫৩ বছর আমাদের ঘারে পা দিয়ে ইসলামবিরোধী শক্তি  ক্ষমতায় গেছে। আগামীতে আলেম-ওলামাকে ছাড়া কোনও সিদ্ধান্ত জনগণ মানবে না। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে হবে। আলেমদের মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না।’ এসময় তিনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণারও দাবি জানান।

 
কর্মসূচিতে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।