বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপনি পড়ছেন : রাজনীতি

ইন্টেরিম সাবধান : হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি হাসনাতের


স্টাফ রিপোর্টার
অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি হাসনাতের
ছবি:সংগৃহীত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

চিন্ময়ের জামিন প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহও।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করে দেওয়া হলো!

তিনি বলেন, ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।

গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। গত ২ জানুয়ারি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

পরে ৪ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।