বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন


Sifat Islam Sohag ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৪



সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন


চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের বেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার মূল ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদের পাশের ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, চারতলা একটি ভবনে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। রাতে নিরাপত্তাকর্মীসহ ভবনটিতে ১২ জন অবস্থান করছিলেন। রাত ২টার দিকে ভবনের প্রধান ফটকে আগুন দেখতে পান নিরাপত্তাকর্মী। পরে তিনি অন্যদের বিষয়টি জানালে সবাই মিলে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবস্থাপক আরও জানান, ভবনটিতে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনে শুধু ভবনের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে থাকা টেবিল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল অক্ষত রয়েছে।

পুলিশ জানায়, ভবনের প্রধান ফটকের পাশে দুটি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোতলে করে বাইরে থেকে জ্বালানি এনে আগুন দেওয়া হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, দুর্বৃত্তরা জ্বালানি ভর্তি বোতল ব্যবহার করে ফটকে আগুন দিয়ে পালিয়ে গেছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা ভবনের ভেতরে ছড়িয়ে পড়েনি।

তিনি আরও জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।