মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

আপনি পড়ছেন : ভোলা

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ


ডেস্ক রিপোর্ট ১২ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:০২
 ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
ছবি:সংগৃহীত

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখার পর প্রায় ২ ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ২টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল সন্ত্রাসী কায়দায় বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাদের প্রতিহত করলে তারা ৫৬ টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা আরও ৭৬ টি ব্যালট পেপার নষ্ট করে ফেলে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবং প্রায় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। 

এদিকে এঘটনার পর কেন্দ্রটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের বিষয়টি মাইকিং করে ভোটারদের জানানো হচ্ছে। 

ভোলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। সেখানে লাঠি হাতে পুলিশ একজন আটক করেছে। বর্তমানে কঠোর নিরাপত্তায় পুনরায় ভোটগ্রহণ চলছে। সেখানে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।