বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দুর্গার সাজে ছবি পোস্ট, ধর্ম ও মানুষের আচরণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

>> চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

>> নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর সচেতনতামূলক প্রচার

>> সৌদিতে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, ৫৯ জনই বিদেশি নাগরিক

>> রাজশাহী মেডিকেলে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, চিকিৎসাসেবা নিয়ে ভোগান্তিতে রোগীরা

>> ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল নারীর মরদেহ

>> ছাত্রবিক্ষোভ থেকে রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক যোগসূত্র নিয়ে বিতর্ক

>> সাজেকে সড়ক অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফিরছেন ৩ হাজার পর্যটক

>> বিএনপি নেতাকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বললেন—আধা ঘণ্টা আগে আমাকেই মেরেছে

>> নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপনি পড়ছেন : জাতীয়

নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর সচেতনতামূলক প্রচার


Sifat Islam Sohag ২২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৭



নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর সচেতনতামূলক প্রচার


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি স্থানে এসব কার্যক্রম পরিচালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

কর্মসূচির অংশ হিসেবে গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের বিষয়ে প্রচার চালানো হয়।

এ কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া মোটরযান মালিক ও শ্রমিকদের প্রতিনিধি, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও প্রচারাভিযানে অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলা জরুরি। এ ধরনের প্রচারাভিযান সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।