মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। একই দিনে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে না।
আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে চালু করা হয়। তবে সংশ্লিষ্ট ভারতীয় মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।
স্লট খালি থাকা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করা হবে।
আইভ্যাকের গাইডলাইনে আবেদনকারীদের নির্ধারিত সময়সীমা অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।