বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

আপনি পড়ছেন : জাতীয়

আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:৪৩



আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ


আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদেশ অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য বা ব্যাখ্যা দিতে হবে।

ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ওই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করেন এবং তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেন।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি জানান, মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয়েছে। এর মধ্যে দুই আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই রায় নিয়ে পোস্ট দিয়েছেন।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, আইনজীবী হিসেবে আদালতের রায় ও বিচারিক কার্যক্রম নিয়ে কী ধরনের বক্তব্য দেওয়া যায়, সে বিষয়ে তাঁরা অবগত। তাঁদের ফেসবুক পোস্টগুলো ট্রাইব্যুনালের নজরে আনার পর আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে দুই আইনজীবীকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।