সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : জাতীয়

আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস


Rabeya ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২০



আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস


আগামীকাল মঙ্গলবার রাত থেকে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের চলমান সংকট কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।

সোমবার সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রায় তিন ঘণ্টার বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

ফজলুল হক বলেন, সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে শিল্পকারখানায় আগের মতো সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁর মতে, আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, সেই অবস্থায় ফিরিয়ে নেওয়াই হবে তাৎক্ষণিক লক্ষ্য।

বৈঠকে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বৈঠকে কর্মসংস্থান ও শিল্পায়নের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পাঁচটি টার্মিনাল নির্মাণসহ কয়েকটি উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা সংকট একদিনে সমাধান করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন আরও জানান, গ্যাস, বিদ্যুৎ ও কয়লাভিত্তিক উৎপাদনের পাশাপাশি সৌরশক্তিকে গুরুত্ব দিয়ে দেশের জ্বালানি খাতকে আরও বৈচিত্র্যময় করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।