বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

>> মোস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

>> ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৯৪২

>> যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সর্বোচ্চ, তবে কমেনি বিশ্ববাজারের দাম

>> বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরে মিলল ব্যাটারিবিহীন রিকশা

আপনি পড়ছেন : জাতীয়

এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন


Rabeya ২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২০



এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশোধন আবেদনের প্রমাণপত্র যাচাই ও প্রক্রিয়া সহজ করার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ইসি জানিয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র যাচাই, প্রয়োজনীয় দলিল নির্ধারণ এবং দ্রুত সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে সুপারিশ দেবে এই কমিটি।

কমিটির প্রধান করা হয়েছে এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)-কে। সদস্য হিসেবে থাকছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট) এবং সংশোধন ও প্রতিস্থাপন শাখার সহকারী পরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে কয়েকটি বিষয়ে কাজ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—এনআইডিতে কী ধরনের পরিবর্তনের জন্য কোন কোন প্রমাণপত্র প্রয়োজন তার তালিকা তৈরি, বাতিল হওয়া আবেদন পর্যাপ্ত কাগজপত্রসহ পুনরায় জমা দিলে করণীয় নির্ধারণ, দ্রুত আবেদন নিষ্পত্তির উপায় বের করা এবং অনলাইন ব্যবস্থার জটিলতা দূর করার বিষয়ে মতামত দেওয়া।

এ ছাড়া এনআইডি লক-আনলক এবং রোলব্যাক সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি।

নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।