বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

>> মোস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

>> ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৯৪২

>> যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সর্বোচ্চ, তবে কমেনি বিশ্ববাজারের দাম

>> বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরে মিলল ব্যাটারিবিহীন রিকশা

আপনি পড়ছেন : জাতীয়

দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


২ আগস্ট ২০২৬, বিকাল ৫:০৫



দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইনি প্রক্রিয়া দেশটির নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি সেখানে জামিনে মুক্ত থাকলেও বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার বিকেলে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় নথি ও তথ্য আদান-প্রদান চলছে। আমিরাত সরকার আরও কিছু তথ্য চেয়েছে, যা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরবরাহের প্রক্রিয়া চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

একই অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গ টেনে তিনি জানান, দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে। তাদের আগ্রহের খাতগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি, কৃষি, তৈরি পোশাকসহ কয়েকটি সম্ভাবনাময় শিল্পখাত।