সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : জাতীয়

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী


Sheikh Mojahidur Rahman ১৬ জুলাই ২০২৬, বিকাল ৪:৫৫
১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও জননিরাপত্তা জোরদার করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি আধুনিক, দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নতুন ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতি জবাবদিহিমূলক হবে, অর্থনীতি হবে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি নাগরিক নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় জীবনযাপনের সুযোগ পাবে।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে সরকারি উদ্যোগ এবং স্বেচ্ছাশ্রমের সমন্বয়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জননিরাপত্তা, সুশাসন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়েই সরকার আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে।