মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জাতীয়

জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


১৬ জুলাই ২০২৬, দুপুর ২:১৭
জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, বিরোধী দলের সমালোচনা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হলেও গণতন্ত্র ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষের লক্ষ্য অভিন্ন।

বৃহস্পতিবার সকালে রংপুর নগরের পাবলিক লাইব্রেরির বিপরীতে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়ে কাজ করছে। একই সঙ্গে বিরোধী দলও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করছে। তিনি জানান, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার ও বিরোধী পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমালোচনা ও মতামত গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ। তবে সংসদকে কার্যকর রাখা এবং জুলাই সনদের বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

আহমেদ আজম খান আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য।

জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনের শুরুতে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পরে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।