সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : জাতীয়

বিমান বহর সম্প্রসারণে এয়ারবাসের উড়োজাহাজ কেনায় আগ্রহ সরকারের


Sheikh Mojahidur Rahman ১৫ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
বিমান বহর সম্প্রসারণে এয়ারবাসের উড়োজাহাজ কেনায় আগ্রহ সরকারের

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিক ও সম্প্রসারিত করার পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানানো হয়েছে। একই সঙ্গে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি ও ভারসাম্যপূর্ণ একটি মিশ্র বহর গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেট, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা টারস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেয়। পাশাপাশি বাণিজ্য, সহযোগিতা এবং বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। মন্ত্রী আফরোজা খানম বলেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ মিশ্র বহর গড়ে তুলতে সরকার এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহে আগ্রহী।

জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা জানান, এয়ারবাস-সংক্রান্ত সম্ভাব্য উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদও ব্যক্ত করেন।