শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান


ডেস্ক রিপোর্ট ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:৫৭
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
ছবি:সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার বিকেল ৪টার কিছু পর তারেক রহমান রাষ্ট্রপতির কাছে শপথ নেন।  

সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ শপথ নেবেন। 

সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল দেশ। তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন। 

এদিকে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হলো নতুন রেকর্ড। বিশ্বে অল্প কয়েকটি রাজনৈতিক পরিবার আছে, যাদের তিন সদস্য কোনো দেশের রাষ্ট্র কিংবা সরকারপ্রধানের গুরুদায়িত্ব সামলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথের মধ্য দিয়ে এই পরিবারগুলোর তালিকায় নাম লেখালো জিয়া পরিবারও। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার দেশ পরিচালনার ভার নিচ্ছেন ছেলে তারেক রহমান।