শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

আপনি পড়ছেন : জাতীয়

শপথ নিয়েছেন এনসিপির এমপিরা


ডেস্ক রিপোর্ট ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২১
শপথ নিয়েছেন এনসিপির এমপিরা
ছবি:সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন তারা।

মঙ্গলবার দুপুর দেড়টায় শপথ নেন তরুণদের নিয়ে গড়া দলটির সংসদ সদস্যরা। তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন।

শপথ নেওয়া এনসিপির সংসদ সদস্যরা হলেন- হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আকতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, আতিকুর রহমান মোজাহিদ এবং আব্দুল্লাহ আল আমিন।

এনসিপির এমপিদের শপথ নেওয়ার আগে শপথ নেন জামায়াত জোটের অন্য এমপিরা। তারা একসঙ্গে দুটি শপথ নেন। সেই শপথে এনসিপির এমপিরা না থাকায় খবর ছড়িয়ে পড়ে এনসিপির সংসদ সদস্যরা শপথে অংশ নেবে না। হান্নান মাসুদ ও আতিকুর গণমাধ্যমকে জানিয়েছিল, তারা শপথে অংশ না নেওয়ার কথা ভাবছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা শপথে অংশ নেন।

এর আগে শপথ নিতে এনসিপির এমপিরা সংসদ ভবনের লবিতে হাজির হন। দুপুর ১ টা ২২ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে তাদের শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথকালে হাসনাত আব্দুল্লাহকে সেই চিরাচিত গেঞ্জি, আকতারের কোট এবং নাহিদ ইসলামকে শার্ট পরে শপথ নিতে দেখা গেছে।