সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে ভোট গণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব


ডেস্ক রিপোর্ট ২১ জানুয়ারি ২০২৬, রাত ৮:৪৯
নির্বাচনে ভোট গণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব
ছবি:সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালটও একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

শফিকুল আলম বলেন, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডামও রয়েছে, পোস্টাল ব্যালটও রয়েছে, যার কারণে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে।

এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়, সে জন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন, যোগ করেন তিনি। 

পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।