সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : জাতীয়

পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন


ডেস্ক রিপোর্ট ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৩
পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন
ছবি:সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার একটি বহুতল ভবনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আরমানিটোলার হাজী টাওয়ার হাজী টাওয়ারে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নয় ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজারের আরমানীটোলার হাজী টাওয়ারে ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সদরঘাট ফায়ার স্টেশনে দুটি ইউনিট ৬টা ৪৫ মিনিটে পৌঁছায়। পরে সিদ্দিকবাজারের পাঁচটি, সুত্রাপুরের দুটিসহ মোট নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।