সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

>> ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ

>> আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট

>> সাবরেজিস্ট্রার বদলিতে ঢাকায় চালু হচ্ছে লটারি: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

জানাজা শেষে শাহবাগের উদ্দেশ্যে হাদির সাথে লাখো জনতা


ডেস্ক রিপোর্ট ২০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:১৭
জানাজা শেষে শাহবাগের উদ্দেশ্যে হাদির সাথে লাখো জনতা
ছবি:সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে জানাজা শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। সেই আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ জনস্রোত এখন শাহবাগের দিকে রয়েছে।

ওসমান হাদির দাফন ঘিরে শাহবাগের দুই পাশে পুলিশ অবস্থান করছে। যাতে ওসমান হাদির মরদেহের আসার আগে বা পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।