মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : জাতীয়

মহাখালীর কড়াইল বস্তিতে আগুন


ডেস্ক রিপোর্ট ২৫ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১২
মহাখালীর কড়াইল বস্তিতে আগুন
ছবি:সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট  কাজ করছে।

মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিটির মাঝ বরাবর অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুলশান-১ এর লেক বরাবর অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকের ঘর ও আসবাবপত্র চোখের সামনেই জ্বলছে।