মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

হাসিনার বিচার স্বচ্ছ-আন্তর্জাতিক মানের হয়েছে: গোলাম পরওয়ার


ডেস্ক রিপোর্ট ১৭ নভেম্বর ২০২৫, বিকাল ৪:৪১
হাসিনার বিচার স্বচ্ছ-আন্তর্জাতিক মানের হয়েছে: গোলাম পরওয়ার
ছবি:সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা মনে করি, এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই। কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।

সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শেখ হাসিনার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ মন্তব্য করেন।

আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজকে রায়ের দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন, সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কী পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে। পত্রপত্রিকা, অডিও-ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট-আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে।।

গোলাম পরওয়ার বলেন, এর আগে মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতে ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো, রায় সাজানো, আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা, বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিক্টেট করা—স্কাইপে কেলেঙ্কারি। সেই বিচার ব্রিটিশ আদালতে এরকমই একটা বিচারের জাজমেন্ট দিতে গিয়ে সেখানে বলা হয়েছে, 'জেনোসাইড অফ জাস্টিস'।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আজকে আমরা এতটুকু মন্তব্য করব, যাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে—আয়নাঘরে খুনখারাবি করে, ক্রসফায়ারে, বিভিন্নভাবে শেষ করা হয়েছে, পিলখানা, শাপলা চত্বর—আরো বিচার প্রক্রিয়া তো সামনে আছে। এটা প্রথম রায় আমরা পেলাম। সেজন্য আমরা মনে করি, সবগুলোরই নিরপেক্ষ, স্বচ্ছ বিচার হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, এটিএম মা'ছুম প্রমুখ।