মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনের দিনেই গণভোট

জাতির উদ্দেশে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৯
নির্বাচনের দিনেই গণভোট
ছবি:সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা জানান।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট আয়োজন করা হবে।’

এতে সংস্কারের লক্ষ্য ‘কোনোভাবে বাধাগ্রস্ত হবে না’ আশ্বস্ত করে তিনি বলেন, ‘বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সময়ে উপযুক্ত আইন প্রণয়ন করা হবে।

জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনের প্রশ্নও নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।