সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

আপনি পড়ছেন : জাতীয়

আর্থিকভাবে বিপর্যস্ত ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা


ডেস্ক রিপোর্ট ৫ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৩৩
আর্থিকভাবে বিপর্যস্ত ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা
ছবি:সংগৃহীত

দুর্বল ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ (বোর্ড) ভেঙে দিয়ে সেগুলোকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার ব্যাংকগুলোকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের অধীনে আসা ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

আলাদা চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই পাঁচ ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে। এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনার জন্য বুধবার ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জরুরি তলব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানা গেছে, এই বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে পুরো প্রক্রিয়াটি জানানো হবে। ইতোমধ্যে ব্যাংকগুলোর কোম্পানি সচিবদের কাছে এই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।