সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : জাতীয়

শাপলা ও শাপলা কলি এক নয়, কারো চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব


ডেস্ক রিপোর্ট ৩০ অক্টোবর ২০২৫, রাত ৮:০৪
শাপলা ও শাপলা কলি এক নয়, কারো চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব
ছবি:সংগৃহীত

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়। প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ কারো চাপে যুক্ত করা হয়নি। 

বৃহস্পতিবার সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠক শেষে প্রতীকের তালিকায় সংশোধন করে শাপলা কলি যুক্ত করার বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন সচিব।

আখতার আহমেদ বলেন, কারো দাবির প্রেক্ষিতে শাপল কলি যুক্ত করা হয়নি। কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মন্তব্য আসার কারণে কমিশন এটা সংশোধন করেছে। তিনি বলেন, অবাধ সুন্দর নির্বাচন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ভোটকেন্দ্রের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি রাস্তা-ঘাটা ঠিক করতে, যাতে ভোটারদের যাতায়াতে সমস্যা না হয়। সংশ্লিষ্ট বিভাগগুলো ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে ভোটকেন্দ্রের অবকাঠামো ঠিক করবে।

সচিব বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা এখানে থাকবেন। দুর্গম এলাকাতে হেলিপ্যাড তৈরি করার কথা বলেছি। সংশ্লিষ্ট বিভাগ এগুলো করবে। বিদেশি পর্যবেক্ষকেদের ভিসা প্রাপ্তিতে কোনো ঝামেলা যাতে না হয় তা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

ঋণখেলাপীদের সঠিক তথ্য চাওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে একটু সময় যাতে দেওয়া হয়। প্রয়োজনীয় অতিরিক্ত যানবাহন যাতে ব্যবহার করা না হয়, তা আলোচনা করা হয়েছে। 

আখতার আহমেদ বলেন, ভোটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাহী হাকিম কাজ করলেও কিন্তু আমরা বলেছি তারা যাতে প্রথম থেকে কাজ করেন। যাতে আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন, এ জন্য পাবলিক পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। যাতে পরীক্ষা নির্বাচনের সময় না থাকে। 

সচিব জানান, বিদ্যুতের প্রবাহ সচল রাখতে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের বিষয়ে আমরা বিস্তারিতভাবে ব্যাখা করেছি। যাতে নির্বাচনের সঙ্গে জড়িত সবাই  ভোট দিতে পারে। এজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। ১৬ নভেম্বর জনগণের জন্য এ সংক্রান্ত অ্যাপ উন্মুক্ত করা হবে। তিনি বলেন, এআইয়ের অপপ্রচার রোধে এনটিএমসির অ্যাপ ‘সফল ব্যবহার করার কথা আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে একটা সেল গঠন করা হবে।