বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

>> বিমানে হঠাৎ অসুস্থ নারী যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

>> দি মারিয়ার হাজার ম্যাচের মাইলফলকে পূর্বসূরি দুই আর্জেন্টাইন কে?

>> সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

>> ফরিদপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯; বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

>> নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি: আব্দুর রহমানেল মাছউদ

>> দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ড ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ

>> জশনে জুলুসে মুখর চট্টগ্রাম, অংশ নিলেন লাখো মানুষ

>> ঘুষের অভিযোগে ভোলা বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু পলাশকে ঘিরে বিতর্ক

>> সূর্যবংশীর পর জয়সোয়ালও ‘সংঘর্ষে’, আইসিসি-বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপনি পড়ছেন : জাতীয়

মেট্রোরেল স্টেশনে উদ্দেশ্যবিহীন প্রবেশে টাকা কাটা হবে


ডেস্ক রিপোর্ট ২২ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:৫১
মেট্রোরেল স্টেশনে উদ্দেশ্যবিহীন প্রবেশে টাকা কাটা হবে
ছবি:সংগৃহীত

ভ্রমণের উদ্দেশ্য ছাড়া মেট্রোরেল স্টেশনে কেউ প্রবেশ করলে তার ‘র‌্যাপিড পাস’ থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এখন থেকে যাত্রা না করেই কনকোর্স এলাকায় প্রবেশ করা যাবে না। কেউ যদি র‌্যাপিড পাস স্ক্যান করে প্রবেশ করেন, তবে সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ একই স্টেশন থেকে প্রবেশ করে পুনরায় একই স্টেশন দিয়েই বেরিয়ে আসেন, অর্থাৎ ট্রেনে না ওঠেন, তাহলে তার র‌্যাপিড পাস থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে। 

ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ম ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।এর আগে যাত্রা না করেও যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থান করার সুযোগ ছিল, এবং সে ক্ষেত্রে কোনো অর্থ কাটা হতো না।