সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ডেঙ্গুতে এক দিনে রেকর্ড সংক্রমণ, মৃত্যু ৮

>> ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘হাইওয়ে’র গানে মাতল তারুণ্য

>> এআই দিয়ে একটি ছবি তৈরিতে কত পানি খরচ হয়?

>> আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

>> দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

>> মানিকগঞ্জে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ

>> সহপাঠীর বাবার বিরুদ্ধে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ঘরের মেঝেতে মরদেহ পুঁতে রাখার দাবি

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

আপনি পড়ছেন : জাতীয়

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার


ডেস্ক রিপোর্ট ১৭ অক্টোবর ২০২৫, বিকাল ৩:০৫
‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি:সংগৃহীত

দেশজুড়ে ঐক্যের এক প্রতীকী মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘জুলাই সনদ’ শুধু একটি দলিল নয়, এটি জাতির আশা, আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতিচ্ছবি।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাতে এক বিশেষ বার্তায় বলেন, আপনি যেখানেই থাকুন, বাসায়, রাস্তায়, মাঠে, দোকানে বা কারখানায়, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। আমরা একসঙ্গে দাঁড়াচ্ছি, একসঙ্গে এগোবো।

জাতীয় পরিচয়, রাজনৈতিক মত, ধর্ম বা সংস্কৃতিগত পার্থক্য পেছনে রেখে, সকল নাগরিককে এক কাতারে আনাই এই সনদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

‘ঐক্যের শক্তি আমাদের পথ দেখাবে’— এমন বার্তা নিয়েই শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি দেশের সব গণমাধ্যম, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মকে এই ঐতিহাসিক আয়োজন সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন, যেন ঘরে-বাইরে প্রতিটি মানুষ এর অংশ হতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাইকে এই সনদের সঙ্গে নিজেদের যুক্ত করতে অনুপ্রাণিত করেন তিনি।

ড. ইউনূস বলেন, এই দিন আমাদের ভবিষ্যতের গল্প রচনার সূচনা। এটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে বিভাজন নয়, থাকবে কেবল ঐক্য, শ্রদ্ধা ও সম্মিলিত স্বপ্ন।

সবশেষ তিনি সবাইকে এই উদযাপনের অংশ হয়ে এক নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।