মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

>> টেসলা-মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে বেশি শুল্ক-কর

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

আপনি পড়ছেন : জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষকরা


ডেস্ক রিপোর্ট ১৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৫
 কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষকরা
ছবি:সংগৃহীত

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের আজ ষষ্ঠ দিনের মতো চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে আসা আন্দোলনকারী শিক্ষকরা জানান, তারা সকাল সাড়ে ১১টায় ঢাবির টিএসসিতে যাবেন। সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল করবেন। এরপর দুপুর ২টার পর থেকে অনশনে যাবেন আন্দোলনে আসা সকল শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলেও জানান তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশে গাছের নিচে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন- ‘যাব না, যাব না; ঘরে ফিরে যাব না’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন জারি; করতে হবে, করতে হবে’।

আন্দোলনকারী সেলিনা নাসরিন বলেন, আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরছি না।

দেলোয়ার নামে এক শিক্ষক বলেন, আমরা আজ ভালো করে বাজার করতে পারি না। মাত্র ১১০০ টাকা বাড়িভাড়া দেয়; যা দিয়ে কোনো বাড়ি ভাড়া হয় না। এটা শিক্ষকদের জন্য অপমান।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসিতে মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছয়টি শিক্ষকদের সংগঠনের জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো ইতোমধ্যে দেশবাসীর নজরে আনতে পেরেছি। আজকের এই আন্দোলনের ঢেউ দেশ পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের ন্যায্য দাবি আর জাতীয় পর্যায়ে নেই আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এসব দাবি ন্যায্য দাবি, সরকারকে মানতেই হবে।

তারা আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। হয় মরে যাব; নয়তো দাবি আদায় হবে।