মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

>> মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জোর বাংলাদেশের

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

আপনি পড়ছেন : জাতীয়

জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে

জরুরি সংশোধনের ঘোষণা ঐকমত্য কমিশনের


ডেস্ক রিপোর্ট ১৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৩
 জরুরি সংশোধনের ঘোষণা ঐকমত্য কমিশনের
ছবি:সংগৃহীত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। এ সময় তিন দফা দাবি তুলে ধরে তারা মঞ্চের সামনে অবস্থান নেন এবং সনদ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন। অবশেষে তাদের দাবি বিবেচনায় নিয়ে সনদে জরুরি সংশোধনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

দুপুরে মঞ্চে এসে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধনের কাজ চলছে। চূড়ান্ত সনদে তা অন্তর্ভুক্ত করা হবে, যেখানে থাকবে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, “কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আজকের বৈঠকই তো চূড়ান্ত নয়। সরকারের পদক্ষেপ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।”

তবে আলী রীয়াজের এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি জুলাই যোদ্ধারা। তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকালে তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তাদের দাবিগুলো ছিল— জুলাই সনদে সংশোধন আনা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।