রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপনি পড়ছেন : জাতীয়

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের নিবন্ধন করা যাবে


ডেস্ক রিপোর্ট ৭ অক্টোবর ২০২৫, রাত ৯:১৬
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের নিবন্ধন করা যাবে
ছবি:সংগৃহীত

পাসপোর্টের মেয়াদ না থাকলেও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন।মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদ না থাকলেও তাঁরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। পরিপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমন-ইচ্ছুকদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদসংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না। উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবরে শেষ হবে ২০২৬ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম।

পাসপোর্টের মেয়াদের কারণে কোনো যাত্রীর যাতে নিবন্ধনে সমস্যা না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুযোগ দেওয়া হয়েছে। তবে নিবন্ধনের পর অবশ্যই নতুন পাসপোর্ট তৈরি করে ভিসা প্রাপ্তি সাপেক্ষে হজে যেতে হবে।