রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

>> ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ

>> আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট

>> সাবরেজিস্ট্রার বদলিতে ঢাকায় চালু হচ্ছে লটারি: আইনমন্ত্রী

>> ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা নিয়ে তীব্র প্রতিযোগিতা

>> ‘বারবার মিথ্যা মামলায় গ্রেপ্তার না দেখিয়ে গুলি করে মেরে ফেলেন’

>> রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পথসভা করবে ১১ দলীয় ঐক্য

আপনি পড়ছেন : জাতীয়

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান


ডেস্ক রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৪
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান
সংবাদ সম্মেলনে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।ছবি:সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রি ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ কার্যক্রম চালানো হবে। অভিযানের মাধ্যমে পরিপক্ক ইলিশ মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কঠোর নজরদারি থাকবে। সরকার আশা করছে, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে, বাজারমূল্য স্থিতিশীল থাকবে এবং দেশের সার্বিক চাহিদা মেটাতে সহায়ক হবে।