সোমবার, আগস্ট ২৪, ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজারবাগের সংরক্ষিত এলাকায় নারী কেলেঙ্কারি: শাস্তির বদলে কেবল 'বদলি নাটক', পুলিশ বাহিনীতে চরম ক্ষোভ

>> টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে হার এড়াতে পারল না মায়ামি

>> জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

>> কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের

>> জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার

>> প্রথম স্ত্রীকে তালাকের শর্ত, মধুবালা–কমল আমরোহির পুরোনো সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

>> ইয়াবা সেবনে বাধা, একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ: আটক ২

>> কুয়েতে পাঠানো হয়নি ২০ টন উপহারের মাছ, এবার নিলামে

>> মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে গেলেন বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

>> কলকাতার হোটেলে আগুন: আহম্মেদ বাবুর মরদেহ সাভারে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খোলা থাকবে


খায়রুন নাহার ২৫ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৪৪
 নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খোলা থাকবে
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি:সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবে। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকেরা দ্বীপে রাতে অবস্থান করার সুযোগ পাবে।

বশিরউদ্দীন আরও বলেন, পর্যটকদের যাতায়াত সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে রেজিস্ট্রেশন-ভিত্তিক ভ্রমণ অনুমোদন দেওয়া হবে এবং জাহাজ পরিবহনের সঙ্গে সমন্বয় করে পর্যটক নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ ছিল। জীববৈচিত্র্য রক্ষা এবং অতিপর্যটনের বিরূপ প্রভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময়ে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি ও পর্যটন খাতে স্থবিরতা নেমে এসেছিল।

পর্যটন উপদেষ্টা জানান, পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যটন কার্যক্রম নতুনভাবে শুরু করছে সরকার। এতে একদিকে স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে, অন্যদিকে সীমিত সংখ্যক পর্যটক দ্বীপ ভ্রমণ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে।