মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

আপনি পড়ছেন : জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


ডেস্ক রিপোর্ট ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৮
দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি:সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর শারদীয় দুর্গা পূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও বেশি উন্নত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। 

সোমবার সকালে উপদেষ্টা নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের দুর্গা পূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই’।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতিপূর্বে দেশের সবগুলো পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপ সার্বক্ষণিক সিসি টিভির ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে।’ 

নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও  আয়োজকদের নিজস্ব ভলান্টিয়ার কাজ করবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার ভলান্টিয়ারও নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই’।

উপদেষ্টা বলেন, পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন তার জন্য মণ্ডপ ঘিরে কোন জনসমাগম করতে দেয়া হবে না। বিগত বছরগুলোর মতো পূজা মণ্ডপের আশপাশে কোন মেলা বসতে পারবে না। তবে কিছু দোকান বসতে পারবে। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দোকানগুলো পরিচালিত হবে’।